মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা মিশনে গিয়ে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শরীফের দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বেলা আড়াইটার দিকে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় গ্রামের বাড়ি সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়াখারুয়া কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এর আগে সেনাবাহিনী ও জাতিসংঘের পতাকা মোড়ানো কফিনে মরদেহ গ্রহণ করেন নিহত সেনা সদস্য শরীফের বাবা লেবু তালুকদার।
নিহত সৈনিকের দাফন
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে শান্তিরক্ষা মিশনে গিয়ে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য শরীফের দাফন সম্পন্ন হয়েছে।










