সিরাজগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আফসানা খাতুন (২৭) নামের এক গৃহবধূ। গতকাল  দুপুরে পৌর শহরের মেডিনোভা হাসপাতালে স্বাভাবিক প্রসবে তাদের জন্ম হয়। আফসানা বেলকুচি উপজেলার কামারপাড়া গ্রামের শাহাদত হোসেন মিয়ার স্ত্রী। একসঙ্গে চার সন্তান পেয়ে খুশি শাহাদত। তিনি বলেন, স্ত্রীর প্রসবের তারিখ ছিল ২০ ফেব্রুয়ারি। গতকাল সকালে হঠাৎ আফসানার প্রসব ব্যথা ওঠে। পরে মেডিনোভা হাসপাতালে ভর্তি করলে স্বাভাবিক প্রসবে পরপর চার বাচ্চার জন্ম হয়। চিকিৎসকরা জানিয়েছেন, স্বাভাবিক সময়ের আগে জন্ম নেয়ায় তাদের ওজন তুলনামূলক কম।