পদত্যাগ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। বুধবার (৫ নভেম্বর) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

নির্বাচনে অংশের বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কাছে আমি নমিনেশন চেয়েছি। আমি আশাবাদী নমিনেশন পাবো। যখন সময় হবে তখন পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করবো।

জানা গেছে, জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচন করবেন তিনি।