বগুড়ায় সনাতন ধর্মালম্বীদের রথযাত্রায় বৈদ্যুতিক তারের স্পর্শে ৫ জন মারা গেছেন। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। রোববার (৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় বগুড়া শহরের সেউজগাড়ী থেকে রথযাত্রা বের করার সময় এ ঘটনা ঘটে।

জানা গেছে রথযাত্রা বের করার সময় রথের ওপরে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। এ সময় রথের ওপরে  থাকা প্রায় ১৫ থেকে ১৬ জন বিদ্যুতায়িত হয়ে ছিটকে পড়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া মেডিকেলে ভর্তি করেন। সেখানে  চিকিৎসাধীন অবস্থায় ৫ জন মারা যান। হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়া সদর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ জানান, এখন পর্যন্ত ৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে। ৮ জনের চিকিৎসা চলছে। তবে রথযাত্রা হয়েছে। ভক্তরা রথ টেনেছেন।

মৃতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন অলোক, আতশী, নরেশ, রনজিতা।  আরেকজন পরিচয় জানা যায়নি। 

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান, আহত‌দের চি‌কিৎসা চল‌ছে।