বরিশাল জেলা প্রশাসন নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করেছে। জেলা প্রশাসক শহিদুল ইসলামের নির্দেশনায় গতকাল বেলা ১১টায় লিফলেট বিতরণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গৌতম বাড়ৈ। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার বরিশাল জাবেদ হোসেন চৌধুরী। প্রথমে রূপাতলী ও পরে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে পথচারী, দোকানি ও বিভিন্ন যানবাহনে লিফলেট বিতরণ করা হয়।
ডেঙ্গু সচেতনতায় জেলা প্রশাসনের লিফলেট বিতরণ
বরিশাল জেলা প্রশাসন নগরীর রূপাতলী বাসস্ট্যান্ড ও নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করেছে।










