প্রাইম ব্যাংক পিএলসির এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্স শক্তিশালী করতে ‘ব্যামেলকো কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) নিকুঞ্জ-২ এর প্রাইম টাওয়ারে মেরিনা ইয়াসমিন চৌধুরী হল অফ অ্যাসপিরেশনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। বৈশ্বিক কমপ্লায়েন্স মানদণ্ডের প্রতি ব্যাংকের অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে আয়োজিত এ সম্মেলনে সারা দেশের ১৫৯টি শাখার ব্যামেলকো এবং প্রধান কার্যালয়ের ১৬টি গুরুত্বপূর্ণ বিভাগের ডিভিশনাল এএমএল কমপ্লায়েন্স অফিসাররা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ মামুন। এ সময় তিনি জাতীয় অর্থনীতিকে আর্থিক অপরাধ থেকে রক্ষায় শাখা পর্যায়ের মানি লন্ডারিং প্রতিরোধ কর্মকর্তাদের (ব্যামেলকো) গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশীদ এবং স্বাগত বক্তব্য দেন ডিএমডি এবং চিফ অ্যান্ড মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার মো. জিয়াউর রহমান।
পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আমন্ত্রিত রিসোর্স পারসন হিসেবে ট্রেনিং সেশন পরিচালনা করেন বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক মো. রোকন-উজ্জামান এবং সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে এএমএল অ্যান্ড সিএফটি কমপ্লায়েন্সে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৫ অর্থবছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে ৮ জন ব্যামেলকো এবং ২ জন ডিভিশনাল এএমএল কমপ্লায়েন্স অফিসারকে সম্মাননা পুরস্কার দেয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি মো. ইকবাল হোসেন, সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী ও আঞ্চলিক প্রধানরা।
-বিজ্ঞপ্তি










