ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে এক কৃষকের প্রায় ৭০০ কলা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে উপজেলার দামুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যক্তির দাবি সামাজিক দলাদলির কারণে প্রতিপক্ষের লোকজন এ ক্ষতি করতে পারে। এ ঘটনায় তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষক দামুকদিয়া গ্রামের মাসুদ মোল্লা বলেন, আমি গ্রামের দক্ষিণ মাঠ এলাকায় ২৫ কাঠা জমিতে তিনি প্রায় ৭০০  কলাগাছ লাগিয়েছিলাম। শুক্রবার রাতের আঁধারে তার সব কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।