আগামী ১২ নভেম্বর বিএনপির ফরিদপুর বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করার লক্ষ্যে গতকাল দুপুরে
ফরিদপুর প্রেস ক্লাবে জেলা বিএনপি সংবাদ সম্মেলন করেছে। এ সময় বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন সব বাধা উপেক্ষা করেই ১২ নভেম্বর সমাবেশ অনুষ্ঠিত হবে।
জেলা বিএনপির
আহ্বায়ক
মোদাররেস আলী ইছার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফরিদপুর
বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাশুকুর রহমান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হাসান পিংকু, কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াবা ইউসুফ, কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি সেলিমুজ্জামান সেলিম, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবি সিদ্দিকী মিতুল, শহর বিএনপির সাবেক সভাপতি এমটি আকতার টুটুল প্রমুখ।










