ফেনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সকালে ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে একটি বৈঠক থেকে তাদের আটক করা হয়েছে। পুলিশ জানায়, সকালে ফেনী শহরের শান্তি কোম্পানি এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় ১২ জনকে আটক করা হয়েছে। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, আটককৃতরা ওই কার্যালয়ে বসে গোপন বৈঠক করছিলেন। ফেনী জেলা জামায়াতের আমীর মাস্টার শামসুদ্দীন পুলিশের দেয়া বক্তব্য প্রত্যাখ্যান করে জানান, সেখানে শ্রমিক কল্যাণ ফেডারেশনের একটি অবহিতকরণ সভা ছিল। সেখানে নাশকতার পরিকল্পনা সভার অভিযোগ কাল্পনিক ও বানোয়াট।