যৌথবাহিনীর অভিযানে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের বাসা থেকে ১ কোটি ৯ লক্ষ টাকা এবং কিছু বিদেশী মুদ্রা উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
রোববার (৩ নভেম্বর) রাতভর উত্তরায় চলা এই অভিযান আমজাদ হোসেনের শেষে ছেলে আসিফ হাসানসহ সাবেক এই আমলাকে আটক করেছে পুলিশ।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে ২০২০ সালে অবসর নেন আমজাদ হোসেন। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।
পুলিশ জানায়, রোববার গভীর রাতে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি হাফিজুর রহমান জানান, ওই বাসায় প্রায় চারঘণ্টা ধরে চলা যৌথবাহিনীর অভিযানে এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, কিছু বিদেশী মুদ্রা, ১১টি আইফোন ও বিভিন্ন ব্র্যান্ডের কয়েকটি দামি ঘড়ি জব্দ করা হয়েছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।










