ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। আজ ঘাট পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। আটকে আছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট ছোট বাহন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।
আজ শনিবার সকাল থেকে সরেজমিনে দেখা গেছে, পণ্যবাহী ট্রাকের আধিক্য থাকায় যাত্রী পরিবহনগুলো ঠিক মতো ফেরিতে উঠতে পারছে না। এক ঘাট থেকে অন্য ঘাট পৌঁছাতে এসব বাহনগুলোকে অন্তত দেড় ঘণ্টা এক স্থানেই অপেক্ষা করতে হচ্ছে।
বাস চালকরা জানান, ঈদের নয়দিন বাকি থাকলে ঘাট পার হতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। দেড়-দুই ঘণ্টা একটানা অপেক্ষায় থাকতে থাকতে যাত্রীরাও দুর্ভোগ পোহাচ্ছেন। অতিরিক্ত ট্রাক পারাপারের কারণেই এ সমস্যা দেখা দিয়েছে বলে দাবি তাদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ নেওয়াজ বলেন, ঈদযাত্রায় ঘরমুখো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ কিছুটা বেড়েছে। তবে ঈদের তিনদিন আগ থেকে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়ায় বর্তমানে এসব বাহনের সংখ্যা বেড়ে গেছে। যাত্রীবাহী বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকও পারাপার করা হচ্ছে। ফলে বাস ও ব্যক্তিগত যান পারাপারে কিছুটা সময় লাগছে।
বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরি চলাচল করলেও গতকাল শুক্রবার রাতে মাধবীলতা নামে একটি ইউটিলিটি ফেরি বিকল হয়ে যায়। এখন ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। বিকল ফেরিটি পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতের কাজ চলেছে।
অতিরিক্ত ট্রাক পারাপারে পাটুরিয়ায় বাস যাত্রীদের দুর্ভোগ
ঈদকে সামনে রেখে ঘরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। আজ ঘাট পারের অপেক্ষায় রয়েছে চার শতাধিক পণ্যবাহী ট্রাক। আটকে আছে যাত্রীবাহী বাস, প্রাইভেটকার, মাইক্রোবাসসহ ছোট ছোট বাহন। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।










