নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল ৩০০ ফুট সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা বাস্তবায়ন এবং মস্তুল ও পিংক সিটি এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সকালে মস্তুল এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে যায়। স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে কোথাও কোনো পুলিশ বক্স বা জেব্রা ক্রসিং নেই। প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, প্রাণহানিও ঘটছে।