রাজবাড়ীতে অজ্ঞাত পরিচয় এক যুবককে হত্যা করে পানিতে ফেলে দেয়ার ঘটনায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মোসাম্মদ জাকিয়া পারভীন এ রায় দেন। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রমে কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন বালিয়াকান্দি উপজেলার অভয়নগর গ্রামের আক্কাস শেখের ছেলে শিপন শেখ ও ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার আকমল শেখের ছেলে বক্কার শেখ।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২৮ আগস্ট সকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের চরপোটরা গ্রামে বিলের পানির মধ্যে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ও অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করা হয়।










