বগুড়ার কাহালু থানা পুলিশের জব্দকৃত ২ হাজার ৫০ কেজি চাল আদালতের আদেশে হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
গতকাল কাহালু থানা চত্বরে পৌরসভাসহ উপজেলার নয়টি ইউনিয়নের ২০৫ জন হতদরিদ্রের মধ্যে জনপ্রতি ১০ কেজি চাল এবং বগুড়া জেলা পুলিশের উদ্যোগে এক লিটার সয়াবিন তেল, এক কেজি মসুরের ডাল ও এক কেজি করে আলু বিতরণ করা হয়।
বগুড়ার কাহালু থানা পুলিশ জানায়, গত ২৪ মে ভোরে বগুড়ার কাহালুর বীরকেদার কাজীপাড়ায় কালোবাজারে বিক্রির জন্য খাদ্যবান্ধব কর্মসূচির ৪১ বস্তা চাল জব্দ করে পুলিশ। ওই জব্দকৃত চাল পরে আদালতের মাধ্যমে এলাকার হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়।










