ঝিনাইদহে গৃহবধূকে পুড়িয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বামী ও সতিনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সোমবার রাতে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের শহিদুল ইসলাম ও তার স্ত্রী চম্পা খাতুন। গতকাল দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা।