সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৯ বছর।
২০০৯ সালের জানুয়ারি থেকে ২০১৪ সালের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত আওয়ামী লীগ শাসনামলে আইনমন্ত্রীর দায়িত্ব পালন করেন শফিক আহমেদ। টেকনোক্র্যাট মন্ত্রী ছিলেন তিনি।
শফিক আহমেদের মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন তার ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক।
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শফিক আহমেদের জন্ম ১৯৩৭ সালে, কুমিল্লায়। ১৯৬৭ সালে তিনি লন্ডনের কিংস কলেজ থেকে এলএলএম ও লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।










