রাজশাহী চিনিকলের সহকারী ব্যবস্থাপক (সিভিল) প্রকৌশলী সামিউল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত তারা প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন। শ্রমিকরা প্রথমে সামিউল ইসলামের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেন। পরে চিনিকল মাঠে সমাবেশ করেন। প্রকৌশলী সামিউল ইসলাম পণ্যষেবা ও বার্ষিক বরাদ্দ খাতের অর্থ সংস্কার এবং মেরামতের নামে লুটপাট করছেন বলে অভিযোগ শ্রমিকদের।