ফরিদপুর জেলা হিসাবরক্ষণ অফিসের সাবেক অডিটর আবুল ফজল মোহাম্মদ নাছির উদ্দিনকে দুর্নীতি মামলায় ছয় বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। জ্ঞাত আয়বহির্ভূত ৪২ লাখ ১৫ হাজার ৯২১ টাকা বাজেয়াপ্তের নির্দেশও দিয়েছেন বিচারক। গতকাল ফরিদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের স্পেশাল জজ মো. শরীফ উদ্দীন রায় ঘোষণা করেন।