দিনাজপুরে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা ও সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ শুরু হয়েছে। গতকাল সকালে জেলা শহরের চেহেলগাজী শিক্ষা নিকেতন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করেন  জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপসচিব মোরারজি দেশাই, সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদ সরকার, সহকারী ভূমি কর্মকর্তা সাথী দাস,  জেলা আওয়ামী লীগের সদস্য আজগার আলী প্রমুখ।