উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে ভেলা বাইচ। গতকাল বিকালে জেলা শহরের রেলস্টেশন লেকে নবীন সংঘ নামের স্থানীয় একটি সংগঠনের উদ্যোগে এ বাইচের আয়োজন করা হয়। এর উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম লালী, ভেলা বাইচ আয়োজক কমিটির সভাপতি আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। বাইচ দেখতে লেকের পাড়ে কয়েক হাজার মানুষ ভিড় জমায়। এ বাইচে রাজবাড়ীর তিনটিসহ মাগুরা, মধুখালী ও কুষ্টিয়া থেকে আগত ১৮টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয় মাগুরার নেহা এন্টারপ্রাইজ দল।










