রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী পদত্যাগ করেছেন। আজ আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন। ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে বণিক বার্তাকে জানান তিনি।
সাবেক অর্থসচিব ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরীকে ২০২৪ সালের ২৮ আগস্ট তিন বছরের জন্য সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।










