ঈদ উপলক্ষে সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতাকর্মী, বিচারক ও বিদেশী কূটনীতিকসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঈদের দিন সকাল ১০ টায় এই কার্যক্রম শুরু হবে।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বণিক বার্তাকে বলেন, ‘‌ঈদের দিন সকাল ১০টায় গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’