প্রতিবছরের মতো এবার আর শীতকালীন ছুটি পাচ্ছেন না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বছরের জন্য শীতকালীন ছুটি বাতিল করেছে জাবি প্রশাসন। গতকাল বুধবার অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. নূরুল আলম।
কভিড-১৯ এর কারণে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সিন্ডিকেট সদস্য ও গণিত বিভাগের অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ বলেন, শিক্ষার্থীদের করোনাকালীন শিক্ষা কার্যক্রমের ক্ষতির কথা বিবেচনা করা হয়েছে। এছাড়া সেশনজটসহ শিক্ষা কার্যক্রমে গতি আনতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা মহামারী কারণে দীর্ঘ ১৯ মাস ক্যাম্পাস বন্ধ থাকার পর গত ১১ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়। চলতি মাসের ২২-২৯ ডিসেম্বর শীতকালীন ছুটির তাখির নির্ধারণ করা হয়েছিল।










