নানা আয়োজনে সিরাজগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এসময় ১৫ আগস্টে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টায় শহীদ এম মসনুর আলী অডিটরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত। এছাড়া উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম, সিভিল সার্জন ডা. রাপপদ রায়, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ সরকারের বিভিন্ন বিভাগের কর্মকর্তা, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর একটি শোক র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।










