নরসিংদীতে পিস্তল ও গুলিসহ শাহ পরান (২৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বিকালে শহরের পূর্ব দত্তপাড়া পুরনো লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক শাহ পরান নরসিংদীর রায়পুরা থানার বালুয়াকান্দি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন জানান, পূর্ব দত্তপাড়া পুরনো লঞ্চঘাট এলাকার বেড়িবাঁধের ওপর থেকে শাহ পরানকে আটক করে ডিবি পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি এবং তিন রাউন্ড শর্টগানের কার্তুজ জব্দ করা হয়।










