চট্টগ্রামের মিরসরাইয়ে ১৫টি জাল পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড। জালগুলোর মধ্যে ছিল আটটি চরখেরা, পাঁচটি মশারি ও দুটি বিহিন্দি জাল।

নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে জাল ফেলায় গতকাল সকালে উপজেলার সাহেরখালী স্লুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছে। পরে জব্দ করা এ জাল পুড়িয়ে ফেলা হয়েছে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ, কোস্টগার্ডের কন্টিজেন্ড কমান্ডার আনসার উদ্দিন খান, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী পূজা রানী দাশ, মো. মনিরুল ইসলাম, সহকারী দিদার হোসেন ও রিয়াদ উপস্থিত ছিলেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা নাসিম আল মাহমুদ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সাগরে জাল ফেলায় সাহেরখালী স্লুইচ গেট এলাকায় বিভিন্ন ধরনের ১৫টি জাল জব্ধ করা হয়েছে। পরে জালগুলো পুড়ে ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ অভিযান অব্যাহত থাকবে।