চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়িচাপায় দুটি হরিণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের মঘাদিয়া ঘোনা এলাকায় উপকূলীয় বেড়িবাঁধের ওপর হরিণ দুটি মারা যায়। গতকাল দুপুরে হরিণ দুটি উদ্ধার করে মাটি চাপা দেন বন বিভাগ মিরসরাই উপকূলীয় রেঞ্জের কর্মকর্তারা।

বন বিভাগ মিরসরাই উপকূলীয় রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল গফুর মোল্লা বলেন, উপকূলীয় বেড়িবাঁধের ওপর গাড়িচাপায় দুটি হরিণ মরে গেছে, এমন খবর পেয়ে গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে হরিণ দুটি উদ্ধার করা হয়। ধারণা করছি, বৃহস্পতিবার রাতে বন থেকে লোকালয়ে যাওয়া বা আসার পথে রাস্তায় গাড়িচাপা পড়েছে হরিণ দুটি। মারা যাওয়া হরিণ দুটির বয়স ১০ বছরের মতো। পরে হরিণগুলো মাটি চাপা দেয়া হয়।