সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিন যানবাহন চলাচল সীমিত রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কগুলো যানজটমুক্ত রাখতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। সকাল ৭টা থেকে ১১টা এবং দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সেনানিবাস এলাকায় সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিদের এবং আমন্ত্রিত অতিথিদের বহনকারী যানবাহনের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

সেনাবাহিনীর পক্ষ থেকে সবার প্রতি এই সময়সীমার মধ্যে সেনানিবাস এলাকা এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে।