গতকাল রাজধানীর পল্লবীতে শহীদ জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিজ নিজ অবস্থান থেকে অধিকসংখ্যক গাছ লাগানোর জন্য আহ্বান জানান। প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
বেশি করে গাছ লাগানোর আহ্বান আমিনুল হকের
দেশের ক্রমবর্ধমান প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা, টেকসই সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণে ব্যাপক হারে বৃক্ষরোপণের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।










