ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি ও পাঠদানের নানা কৌশল নিয়ে রাজবাড়ীতে শুরু হয়েছে দুই দিনব্যপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা। জেলা প্রশাসন ও একটি ইংলিশ মিডিয়াম স্কুলের সহযোগিতায় এ কর্মশালার আয়োজন করেছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ শিক্ষক এতে অংশ নেন। গতকাল সকালে জেলা শহরের শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু কায়সার খান। কর্মশালায় প্রশিক্ষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্র দূতাবাসের ইংরেজি ভাষা ফেলো অ্যালেন স্টুয়ার্ট।