ডেমরা থানার ধার্মিকপাড়ায় অগ্নি দুর্ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়ে যাওয়ার বিষয়ে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ মঙ্গলবার (২ এপ্রিল) তদন্ত কমিটি গঠন করা হয়। সোমবার (১ এপ্রিল) রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে। বাকি ২ সদস্যের নাম পরে জানানো হবে।

১৫ কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।