নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে শিয়ালের কামড়ে শিশুসহ তিনজন আহত হয়েছেন। আহতদের পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত ঘোড়াশাল পৌর এলাকার করতেতৈল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের নজরুল ইসলাম ভুট্টো (৩৫), মোহাম্মদ শাকিব মিয়া (১০) ও নুরুল ইসলাম (৩৮)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।