‘‌জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তথ্য অধিকারের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজশাহীতে। গতকাল দুপুরে রাজশাহীর হোটেল ওয়ারিশান কনফারেন্স রুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিডির নির্বাহী সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপউপাচার্য অধ্যাপক ড. চৌধুরী সাওয়ার জাহান।