প্রতিষ্ঠার ৫৬ বছর পর বরিশাল শের-ই-বাংলা মডিকেল কলেজ হাসপাতালে চালু হয়েছে ক্যাজুয়ালটি বিভাগ। গতকাল দুপুরে এ বিভাগ উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম। আপাতত ১২ শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হওয়া বিভাগটি পর্যায়ক্রমে ১০০ শয্যায় উন্নীত করা হবে। এখানে জরুরি রোগী চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে বলেও জানান তিনি।