ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়নের হরিশপুর গ্রামে বজ্র পাতে মধুমালা খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে। মৃত মধুমালা খাতুন ওই গ্রামের মকছেদ আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, গতকাল দুপুরে নিজ বাড়ির উঠানে কাজ করছিলেন মধুমালা খাতুন। এ সময় বৃষ্টি শুরু হলে বজ্র পাতে গুরুতর আহত হন তিনি। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হরিণাকুণ্ডু থানার ওসি সাইফুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।










