পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মতবিনিময় সভা করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে এ সভা আয়োজন করা হয়। গতকাল দুপুরে তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে অস্থায়ী বিজিবি ক্যাম্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো সায়েমুজ্জামান, পুলিশ সুপার রবিউল ইসলামসহ বিজিবির রিজিওন কমান্ডার, নির্বাচন কর্মকর্তা, সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও আনসারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মতবিনিময় সভা করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মতবিনিময় সভা করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।










