লটারি পদ্ধতিতে ভর্তি বাতিল করে পরীক্ষা পদ্ধতি চালুর দাবিতে আজ রোববার (১৭ নভেম্বর) ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্ররা মিরপুর সড়ক অবরোধ করেছে। রাস্তা অবরোধ করায় ওই এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

শিক্ষার্থীদের দাবি, চলমান লটারি পদ্ধতি বাতিল করে ভর্তি পরীক্ষা চালু করতে হবে। লটারি পদ্ধতি হওয়ার কারণে নানা সময় তারা বৈষম্যের শিকার হন বলে অভিযোগ ছাত্রদের।

ঢাকাসহ সারা দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির অভিন্ন নিয়ম মেনে কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারির মাধ্যমে আগামী বছরের ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে।