এছাড়া বুধবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৬৯৩ জন। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৮০, চট্টগ্রাম বিভাগে ৯৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১০০, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১০৯, খুলনা বিভাগে ১০৩, ময়মনসিংহ বিভাগে ৪৩, রাজশাহী বিভাগে ৫১, রংপুর বিভাগে ১৫ ও সিলেট বিভাগে পাঁচজন হাসপাতালে ভর্তি হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২২ হাজার ২৪৩ জন। এর মধ্যে চলতি মাসে ৬ হাজার ৯৩৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর এখন পর্যন্ত সর্বোচ্চ জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে।