ঝালকাঠির কাঁঠালিয়ার আমুয়া বন্দর বাজারে গতকাল ভোররাতে অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।
ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বাজারের সিদ্দিকের রুটির দোকান থেকে প্রথমে আগুন লাগে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পাশের রসুল হাওলাদার স্টোর, ফোরকানের সু স্টোর, সিদ্দিকের মুদি দোকান, আফজালের মুদি দোকান, শামসুল হকের হোটেল, সাবুর ফিডের দোকানে। আগুনে মালপত্রসহ দোকানগুলো পুড়ে যায়। আগুনের খবর পেয়ে কাঁঠালিয়া ও বামনা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিয়ন্ত্রণে আনে।










