টাঙ্গাইলের নাগরপুরে আমগাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সালাম শেখ (৪২) নিহত হওয়ার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সকালে নাগরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার গয়হাটা ইউনিয়নের রসুলপুর বনগ্রাম দক্ষিণপাড়া এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।