বরিশালে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারক করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। গতকাল সকাল থেকে নগরীর নথুল্লাবাদ ও হাতেম আলী কলেজ চৌমাথা বাজারে সঠিক দামে পণ্য বেচাকেনা নিশ্চিত করেন তারা। সরকার নির্ধারিত দামের বাইরে পণ্য বিক্রি করায় পাইকারদের সতর্কও করেন। খুচরা ব্যবসায়ীদের সতর্কের পাশাপাশি কয়েকটি দোকান বন্ধ রাখতে সেনা সদস্যদের সহায়তা চান শিক্ষার্থীরা। সরকারি আলেকান্দা কলেজ ও পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কার্যক্রম পরিচালনা করেন।