তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে নারীদের ক্যারিয়ার ও নেতৃত্বের ভূমিকায় অগ্রগতি অর্জনের জন্য কৌশলগুলো নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। ‘স্ট্রাটেজিস ফর উইমেন ইন আইসিটি টু অ্যাডভ্যান্স দেয়ার ক্যারিয়ারস অ্যান্ড লিডারশিপ রুলস’ শীর্ষক সেমিনার আয়োজন করে যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এবং ইমপ্রুভিং কম্পিউটার অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং টারশিয়ারি এডুকেশন প্রজেক্ট।
সেমিনার
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে নারীদের ক্যারিয়ার ও নেতৃত্বের ভূমিকায় অগ্রগতি অর্জনের জন্য কৌশলগুলো নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।










