রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল হামিদ সরকার টেকনের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছেন মুক্তিযোদ্ধারা। গতকাল বেলা ১১টার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়।