টানা তিন দশকেরও বেশি সময় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার সেলিনা আক্তার। ৩২ বছরের কর্মজীবনে মা ও নবজাতকের সেবায় অসামান্য অবদানের জন্য প্রশংসিতও হয়েছেন তিনি। দায়িত্বশীলতা ও মানবিক আচরণের কারণে রোগী ও স্বজনদের ভরসার প্রতীক হয়ে উঠেছিলেন। ৩০ ডিসেম্বর ছিল তার চাকরিজীবনের শেষ কর্মদিবস। বিদায়বেলায় পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। গতকাল দুপুরে সহকর্মীরা তাকে ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মান জানিয়ে বিদায় জানান। সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছাও দেয়া হয় তাকে।
বিদায় সংবর্ধনা
টানা তিন দশকেরও বেশি সময় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার সেলিনা আক্তার।
টানা তিন দশকেরও বেশি সময় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন ময়মনসিংহের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত নার্সিং সুপারভাইজার সেলিনা আক্তার।










