মেহেরপুরের গাংনীতে থানার পাশের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পথচারীদের কাছ থেকে টাকা-পয়সা ছিনিয়ে নিয়েছে সংঘবদ্ধ ডাকাত দল। মঙ্গলবার রাতে বিল্লালের নার্সারির সামনে এ ঘটনা ঘটে। গাংনী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ‘আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।’