তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়ায় তিস্তা অভিমুখে রোডমার্চ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। এ উপলক্ষে গতকাল বেলা ১১টায় শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে পথসভার আয়োজন করে সংগঠনটি। পথসভা শেষে রোডমার্চটি বগুড়া শহরের সাতমাথা, থানার মোড়, কাঁঠালতলা ও নবাববাড়ীসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কালীতলা মোড় থেকে তিস্তা ব্যারাজ অভিমুখে যাত্রা শুরু করে।
রোডমার্চ
তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়ায় তিস্তা অভিমুখে রোডমার্চ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।










