রাজবাড়ীর পদ্মায় জেলের জালে ২৭ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। গতকাল সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকায় জেলে জব্বার হালদারের জালে মাছটি ধরা পড়ে। মাছটিকে রওশন মোল্লার আড়তে নিয়ে এলে ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া।