পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন ধরনের পিঠা ও ক্যাটারিং ফুড প্রদর্শনী হয়েছে। এ সময় জাতীয় মহিলা সংস্থার অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে ১৫ লাখ টাকার চেক ও সনদ বিতরণ করা হয়। গতকাল দুপুরে তেঁতুলিয়া সরকারি অডিটোরিয়ামে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আজাদ জাহান এসব চেক ও সনদ তুলে দেন।