বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে এক জুমচাষী আহত হয়েছেন। গতকাল বেলা ১১টার দিকে গেলেঙ্গ্যা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রুইফপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কাইংপ্রে ম্রো (৩৫) তার নিজের জুমখেত থেকে কলারছড়ি সংগ্রহ করছিলেন। তিনি রুইফপাড়ার রুইংচ ম্রোর ছেলে। ভালুকের আক্রমণে তার মুখ, ডান পাশের বুক ও পেটে গুরুতর জখম হয়েছে। রুইফপাড়ার উত্তরে প্রায় তিন কিলোমিটারে একটি প্রাকৃতিক বন রয়েছে। ভালুকটি ওই বন থেকে এসে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ভালুকের আক্রমণ
বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে এক জুমচাষী আহত হয়েছেন।
বান্দরবানের চিম্বুক পাহাড়ে ভালুকের আক্রমণে এক জুমচাষী আহত হয়েছেন।










