দুদিনের সফরে আজ ঢাকায় আসছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা। তার সফরে দুই দেশের মধ্যে কারিগরি সহযোগিতার বিষয়ে একটি চুক্তি ও ক্রীড়া খাতে সহযোগিতার ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাওরো ভিয়েরা ঢাকায় পৌঁছবেন আজ সকালে। তার সঙ্গে আসছে ২৪ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও। তারা এফবিসিসিআইয়ের সঙ্গে বৈঠক করবে। অন্যদিকে মাওরো ভিয়েরা আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।










